https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৮

সিলেটে সুরক্ষা বঞ্চিত মেয়েদের নিয়ে বি.এড ৯১-৯২ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক): সিলেটে সুরক্ষা বঞ্চিত মেয়ে ও স্টাফদের নিয়ে কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের বি.এড ৯১-৯২ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সিলেটের খদিমনগর সুরমাগেইটস্থ সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্রের অডিটোরিয়ামে কৃষি ট্রেডের প্রশিক্ষক মো. দেলোয়ার হোসেন এর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল এর (অব) শিক্ষক, সমাজকর্মী ও সংগঠক এডভোকেট মো. আব্দুল মালিক, বিশ্বনাথ একলিমিয়া হাইস্কুল এর (অব) প্রধান শিক্ষক মো. ফখর উদ্দিন, (অব) নাজির ও সমাজকর্মী নুরুল ইসলাম লেচু, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মো. রফিকুল ইসলাম।

কেন্দ্রের অনুমোদিত ১৬টি পদের মধ্যে ১০টি পদই শূন্য রয়েছে বিধায় নিবাসী মেয়েরা কাঙ্খিত সেবাপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে বক্তারা কেন্দ্রের নিবাসী মেয়েদের জীবনমান উন্নয়নের জন্য সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। বিশেষ করে উক্ত কেন্দ্রের অসহায় মেয়েদেরকে ঈদবস্ত্র, ঈদের দিনে মিষ্টি মুখ করানো এবং ঈদুল আযহার দিন কুরবানিকৃত পশুর গোশত দিয়ে ঈদের আনন্দে আনন্দিত করার জন্য অতিথি বক্তা এবং কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ বিত্তবান ও সমাজকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরো..