নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো: সামিউল মাসুদ (ইউপি ২ শাখা)।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুরে তিনি লাবসা ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ইউএনডিপি প্রতিনিধি সুমন চাকমা ও প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: হাফিজুর রহমান।
পরিদর্শন শেষে উপসচিব মো: সামিউল মাসুদ গ্রাম আদালত কার্যক্রমের সার্বিক বিষয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, লাবসা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সদর উপজেলা সমন্বয়কারী মুরাদুল হক।
এরআগে সকালে তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নে গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ২:০১