https://www.a1news24.com
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৮

সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের তথ্য সংগ্রহ করছে পুলিশ

রাজধানী ঢাকার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ব্যক্তিগত তথ্য, রাজনৈতিক সংশ্লিষ্টতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

নগর শাখার পূর্ব বিভাগের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান গত ১৮ মে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন। চিঠিটি মতিঝিল, ডেমরা, শ্যামপুর, সূত্রাপুর, পল্টন ও সবুজবাগসহ ঢাকার কয়েকটি এলাকার জোন ইনচার্জদের পাঠানো হয়।

কামরুজ্জামান স্বাক্ষরিত ওই চিঠির একটি অনুলিপি গনমাদ্ধমের সামনে এসেছে।চিঠিতে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ এলাকার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বিস্তারিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে গতকালের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। ১৪ মে ওপেন সোর্স ইন্টেলিজেন্স শাখা থেকে দেওয়া আগের এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে চিঠিটি পাঠানো হয়।

পুলিশকে নাম-ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা, সাংবাদিকতার বাইরে অন্য কোনো পেশায় যুক্ত কি না, পরিবারের রাজনৈতিক পটভূমি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টসহ বিভিন্ন তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।

সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে কোনো নেতিবাচক তথ্য থাকলে সেটিও তালিকাভুক্ত করতে বলা হয়েছে।

চিঠি পেয়েছেন এসবির এমন কয়েকজন কর্মকর্তা গনমাদ্ধমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জোন ইনচার্জ বলেন, ‘আমরা চিঠি পেয়েছি, তবে এখনো তালিকা জমা দিইনি। কারণ এটি খুবই জটিল কাজ।’

‘তথ্য সংগ্রহের কাজ চলছে,’ বলেন তিনি।

আরো..