https://www.a1news24.com
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৬

সরকার ও বিরোধী দল জনপ্রত্যাশা পুরণে ভুমিকা রাখতে ব্যর্থ হয়েছে: আহমদ আবদুল কাইয়ূম

সরকার ও বিরোধী দলকে জনগণের ভাষা বুঝে কাজ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, সরকার ও বিরোধী দল জনপ্রত্যাশা পুরণে ভুমিকা রাখতে ব্যর্থ হয়েছে। সরকার নির্বাচনের পূর্বে জাতির সাথে দেওয়া ওয়াদা পালন না করলে জনগণই পুনরায় ঘুরে দাড়াবে। তেমনিভাবে নির্বাচনের আগে বিরোধী দলের দেওয়া ওয়াদা পালন না করে, জনগণের পক্ষে কথা না বলে নিজেদের জন্য মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন চাওয়া জনগণের সাথে একধরনের প্রতারণার শামিল।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের হাজারীবাগ থানা শাখার ১৪ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সোমবার রাতে জিগাতলা ট্যানারী মোড়স্থ আইএবি মিলনায়তনে দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড সভাপতি মুহাম্মদ মাসুম সরদারের সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. কামরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত দাওয়াতী সভায় বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুম, হাজারীবাগ থানা সভাপতি হাজী আব্দুল হাই, সেক্রেটারী মোহাম্মদ আবু হানিফ। দাওয়াতী সভায় নতুন সাথীদের মাঝে দাওয়াতী বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নেতৃবৃন্দ।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, জনগণের দুঃখ দুর্দশা লাঘবে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। বিভিন্নস্থানে চাঁদাবাজি, নারী ধর্ষণ ও হত্যা মারাত্মক আকার ধারণ করেছে। বিরোধী দল জনপ্রত্যাশা পুরণে ভুমিকা রাখতে পারছে না। তারা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। জনগণের স্বার্থ নিয়ে সংসদে ভুমিকা রাখতে পারছে না।

আরো..