https://www.a1news24.com
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫০

‘সময়-সুযোগমতো প্রতিশোধ’, মার্কিন ঘাঁটিতে পালটা হামলার দাবি আইআরজিসির

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাব বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চালানো কোনো আগ্রাসনই বিনা প্রতিক্রিয়ায় ছেড়ে দেওয়া হবে না।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইএসএনএ-এর বরাতে আইআরজিসি জানায়, সিদিক দ্বীপে চালানো মার্কিন হামলা তাদের নৌ ও বিমানবাহিনী সফলভাবে প্রতিহত করেছে।

এ বিষয়ে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, এই আগ্রাসন কোনোভাবেই বিনা জবাবে পার পাবে না। আমাদের সুবিধামতো সময় ও স্থানে দ্রুত এবং কঠোর জবাব দেওয়া হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো উসকানিমূলক বা আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে তার জবাবে আরও কঠোর ও ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে।

মার্কিন হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সাম্প্রতিক সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরো..