https://www.a1news24.com
২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৫

সচিবালয়ে কর্মচারীদের কর্মবিরতি পালন, কর্মসূচি চলবে

নিজস্ব প্রতিবেদক: ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আজ এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টায় এক ঘণ্টার কর্মবিরতি শুরু হয়। চলে বেলা ১১টা পর্যন্ত।

কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদীউল কবীর গণমাধ্যমকে জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে এই কর্মবিরতি পালিত হয়। তারা এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে জমায়েত করেন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা গতকাল এই এক ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি ঘেঅষণা করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে তারা বলেন, ৩১ মের পর নতুন কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে মাঠপর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়সহ সব দপ্তরে একই সময়ে এই কর্মবিরতি অব্যাহত রাখার আহ্বান জানায় ঐক্য ফোরাম।

গত ২২ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন হয়। এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই গত রোববার সন্ধ্যায় সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করে সরকার। অধ্যাদেশ বাতিলের দাবিতে গত শনিবার থেকে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা।

আরো..