https://www.a1news24.com
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০২

সংসার টিকিয়ে রাখতে সাড়ে ৫ বছর অপেক্ষা করেছি: মীম

এক সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী সাবরিনা সাকা মীম। ২০১২ সালের ৭ ডিসেম্বর পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ডা. শাহরিয়ার আহমেদ সজিবের সঙ্গে। বিয়ের পর একটা সময়ে ছেড়েছিলেন অভিনয়। কিন্তু সাড়ে পাঁচ বছর সংসার করার পর ২০১৮ সালের ৭ জুন আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তিনি।

সম্প্রতি একটি পডকাস্টে এসে সেই খবর জানিয়েছেন মীম।সংসার ভাঙার ব্যাপারে মীম বলেন, মানুষের জীবন মানুষের হাতে লেখা না, যেটি আমি বিশ্বাস করি। আমি বিয়ে করেছি, অন্যসব মেয়ে যেমন চিন্তা করে বিয়ে করেন, আমিও তাই করেছি। সব সুন্দরমত চলবে, সেই চেষ্টাও ছিল আমার।

নিশ্চয়ই আমার সঙ্গীরও সেই চেষ্টা ছিল। কিন্তু কোনো কারণে টিকল না সংসারটা। নব্বই দশকে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করেন মীম। পরবর্তীতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে নাট্যাঙ্গনে শক্ত অবস্থানে জায়গা করে নেন।

২০১২ সালে ৭ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিয়ে হয়। বিয়ের পর শোবিজ ইন্ডাস্ট্রি থেকে গুটিয়ে নেন নিজেকে। কেননা, তার অভিনয় চালিয়ে যাওয়া নিয়ে আপত্তি ছিল শ্বশুরবাড়ির সদস্যদের।

অনুষ্ঠানে সংসার ভাঙার কারণ নিয়েও কথা বলেন এ অভিনেত্রী। মীম বলেন, আপনি হয়তো গান পছন্দ করেন, আরেকজন গান নাই পছন্দ করতে পারে। আমি অভিনয় পছন্দ করি, আরেকজনের অভিনয় ভালো নাও লাগতে পারে। এসব আসলে কোনো বিষয় নয়। আরও নানা ইস্যু ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেসব খারাপের দিকে যাচ্ছিল।

মীম আরও বলেন, কাউকে দোষারোপ করব না। হয়তো আমারও দোষ রয়েছে, হয়তো তারও (স্বামী) রয়েছে, যার সঙ্গে বিয়ে হয়েছিল আমার। আমি যখন বুঝতে পারলাম যে, এটি হচ্ছে না। সাড়ে ৫ বছর অপেক্ষা করেছি। কেননা, কখনো যেন মনে না হয় যে, সংসারটি টিকিয়ে রাখার জন্য আমি চেষ্টা করিনি। ২০১৮ সালের ৭ জুন, বিচ্ছেদের কাগজপত্রে স্বাক্ষর করি। এই বিচ্ছেদের পর সম্পর্কে আস্থা হারিয়েছেন তিনি। এ কারণে গত ৯ বছরেও পুনরায় সংসার বাঁধার সাহস করেননি বলেও জানিয়েছেন।

উল্লেখ্য, শৈশবে গানের অনুষ্ঠানের মাধ্যমে শোবিজে ডেবিউ করলেও ১৯৯২ সালে বিটিভির নাটকে অভিনয় শুরু করেন মীম। প্রাপ্ত বয়সে এসে নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় শুরু করেন। দীর্ঘ দেড় যুগের মতো শোবিজে কাজ করার পর নিজেকে আড়াল করেন তিনি। সবশেষ ২০১২ সালে নাটকে দেখা যায় তাকে। পরবর্তীতে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করলেও আর অভিনয়ে ফেরেননি এ অভিনেত্রী।

আরো..