টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ৭০০পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রেজাউল করিমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে গাজীপুর আদালতের মাধ্যামে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বিষিয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর কাশেম জানান, গোপন সংবাদে জানতে পারেন নগরহাওলা গ্রামে মাদক বিক্রির প্রস্তুতি নিচ্ছিল ওই ব্যবসায়ী। পরে ওই গ্রামে অভিযান পরিচালনা করে রেজাউল করিমকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৭০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে দীর্ঘদিন যাবত শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্যে ২ লাখ ১০ হাজার টাকা।