https://www.a1news24.com
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৪

শ্রীপুরে কুয়েত প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট

টি আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কুয়েত প্রবাসী আমিনুল ইসলামের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা বাড়ীর নারী সদস্য ও শিশুর গলায় দা ধরে হত্যার হুমুক দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান কাপড়সহ প্রাং ৬লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতেরা প্রবাসীর শ^াশুড়িকে দা দিয়ে আঘাত করে জখম করে। বৃধবার (৩০ সেপ্টেম্বর) রাত তিনটার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের (ফকির পাড়া) পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে।

আমিনুল ইসলাম ওই গ্রামের সানাউল্লাহ মীরধার ছেলে। তিনি প্রায় আট বছরেরও বেশি সময় কুয়েত প্রবাসী। তার বাড়ীতে স্ত্রী ফাতেমা আক্তার, চার বছরের শিশু মেয়ে মারিয়া আক্তার এবং শ^াশুড়ি পারভীন আক্তার বসবাস করে।

প্রবাসী আমিনুল ইসলামের শ^াশুড়ি পারভীন আক্তার বলেন, রাত তিন টার দিকে ৭-৮জনের একদল ডাকাত বাড়ীর সীমানা প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে। পরে ৫ জন ডাকাত বারান্দার গ্রীলের তালা ভেঙ্গে ডাইনিং রুম দিয়ে বেড রুমে প্রবেশ করে। শব্দ পেয়ে ঘুম ভাংলে ঘরে কালোকাপড় দিয়ে মুখোশ পরিহিত ৫জন আমার নাতি এবং আমার গলায় দা ধরে জিম্ম করে। তারা আমার মেয়েকে ওয়ারড্রপ ও কেবিনেটের চাবি দিতে বলে। এসময় ভয়ে মেয়ে ফাতেমা আক্তার আমাকে জড়িয়ে ধরে কান্না করতে চাইলে ডাকাতেরা নাতিকে জবাই করার হুমকি দেয়। দা’য়ের আছাড় দিয়ে পারভীন আক্তারের ডান পায়ের আংগুলে এবং হাতের বাহুতে আঘাত করে মারাত্নক জখম করে। পরে চাবি দিলে ডাকাতেরা নগদ ৪২ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালঙ্কার, মেয়ের বিয়ের মূল্যবান শাড়ী ও জামাসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতেরা ঘরে প্রায় ঘন্টাখানেক অবস্থান করে। যাওয়ার সময় বলে আমরা আশেপাশেই আছি। চিৎকার দিলে আবার এসে শিশুকে জাবাই করার হুমকি দেয়।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে আসার পর বলা যাবে এটা চুরি না ডাকাতি।

আরো..