টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে জন শিক্ষার্থীদের হাতে ৪’শ শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২ টায় মাওনা চৌরাস্তা বেগম আয়েশা অডিটরিয়ামে তাদেরকে সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা স্মারক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, তোমরা অনেক ভালো রেজাল্ট করেছো। এ রেজাল্টের মাধ্যমে বাবা-মা’র এবং শিক্ষকদের মনের মধ্যে স্বপ্নের বীজ রোপন করেছো। তাদের স্বপ্নটা হলো তোমরা আগামী দিনে কেউ চিকিৎসক, কেউ প্রকোৗশলী, কেউ প্রশাসনিক কর্মকর্তা, কেউ ব্যারিস্টার হইবা। তোমরা বাবা-মা’র মনে যে স্বপ্নের বীজ রোপন করলা, স্বপ্ন দেখাইলা সেজন্য তোমাদেরকে সতর্কভাবে চলতে হবে। অনেক সুন্দর ভবিষ্যত তোমাদের সামনে অপেক্ষা করছে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে মেয়েরাই শিক্ষার দিক দিয়ে এগিয়ে রয়েছে, ছেলেরা পিছিয়ে পড়ছে। তোমাদের শুরুটা ভালো হয়েছে। আমি মনে করি তোমাদের শেষটাও ভালো হবে।
শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল করিম মোড়ল রিফাতের সভাপতিত্বে এবং শ্রীপুর পৌর ছাত্রদল নেতা এস এম আব্দুল্লাহ আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ন আহবায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ন আহবায়ক মোক্তারুল করিম মোড়ল শামীম, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আহসান কবির, শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল আলম বেপারী, শ্রীপুর পৌর ছাত্রদলের আহবায়ক মামুন আকন্দ।