https://www.a1news24.com
৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৮

শুক্রবার ঢাকা সমাবেশ ও গণমিছিল, নেতৃত্ব দিবেন মুফতি ফয়জুল করীম

ফ্যাসিবাদ থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজদের কঠোরহস্তে দমন করুন: ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

রাজধানীর গুলিস্তানসহ সারাদেশে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ভয়াবহ চাঁদাবাজি ও দখলবাজিতে নেমেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার। তারা বলেন, চাঁদাবাজের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদের ওপর হামলা করেছে চাঁদাবাজরা। চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দিয়েছেন যা আমাদের জন্য চরম উদ্বেগজনক।

আজ সোমবার (৬ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গতকাল বরিশালের একটি ঘটনা দেশবাসীকে স্তব্ধ করে দিয়েছে। স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা একজন বৃদ্ধ ব্যবসায়ীকে তার ব্যবসায়ী অফিসে চাঁদার জন্য অন্ডকোষে চাপ দিয়ে তার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেকে এবং ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে। এ ঘটনায় দেশময় সরকারের বিরুদ্ধে চরম ঘৃণার জন্ম নিয়েছে।

নেতৃদ্বয় আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, আধিপত্যবাদ বিস্তারকে কেন্দ্র করেই কিন্তু বিগত জুলাই মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতা জেগে উঠেছিল। যা পরবর্তীতে সরকার পতনে রূপ নেয়। চাঁদাবাজদের কঠোরহস্তে দমন এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের বিরুদ্ধে তীব্র জনরোষ সৃষ্টি হবে।

নেতৃদ্বয় বলেন, ‘২৪ এর ৩৬ দিনব্যাপী ছাত্র-জনতার আন্দোলন-সংগ্রাম-এর মধ্য দিয়ে এদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। নিজেদের জীবন বাজি রেখে ছাত্র-জনতা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। জুলাই-এর রক্তকে ব্যর্থ করতে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে। তারা অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নের দাবি জানান।

কর্মসূচি : ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০ জুলাই, শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দিবেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

আরো..