https://www.a1news24.com
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৩

লালমনিরহাটে নারী দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি::অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নারীদের নিয়ে এক সাইকেল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তুষভান্ডার নছরউদ্দিন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে নারী অধিকার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক,মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিসার মইনুল ইসলাম,বেসরকারি সংস্থা ফিডার নির্বাহী পরিচালক মোছাঃ ফিরোজা বেগম, সিনিয়র সাংবাদিক মোখলেছুর রহমান টুকু।

এর আগে ফিডার আয়োজনে নারীদের অংশগ্রহণে সাইকেল র‌্যালি,বালিশ খেলা,বেলুন রক্ষা খেলা ও ভারসাম্য দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভায় প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ১০জন গ্রামীন নারীকে সম্মাননা প্রদান করা হয়।

আরো..