Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
রাষ্ট্র কোনো এনজিও বা ব্যবসায়িক কম্পানি না: এম এ আজিজ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

রাষ্ট্র কোনো এনজিও বা ব্যবসায়িক কম্পানি না: এম এ আজিজ

অনলাইন ডেস্ক: ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার সিদ্ধান্ত থেকে সরকার সরে আসার বিষয়ে সাংবাদিক এম এ আজিজ বলেছেন, রাষ্ট্র কোনো এনজিও বা ব্যবসায়িক কম্পানি না যে আমার কোথাও ভুল হলো আর আমি ঠিক করে দিলাম, এটা সরকার চালানো। এখানে আপনাকে আগেই আলোচনা করে কাজ করতে হবে, প্রয়োজনে আলোচনা করতে হবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, নতুন বাংলাদেশ কী করে ঘোষণা দিতে চান? কি হয়েছে? একটি অভ্যুত্থান হয়েছে, একটা সরকার চলে গেছে।

তার জন্য ৭১ বাদ দিবেন? ভাষা আন্দোলন বাদ দিবেন? আপনার ৯০ এর আন্দোলন বাদ দিবেন? এগুলো কী?
এম এ আজিজ বলেন, ৫ আগস্ট একটা ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, পালিয়ে গেছে, বুঝলাম। কিন্তু এটা তো দেশ না। দেশ তো ৫২ সাল থেকে দেশ। এ কারণে স্বাভাবিকভাবেই এই বিতর্ক নিশ্চয়ই এসেছে।

সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসছে। তিনি বলেন, রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকার কোনো সিদ্ধান্ত নিয়ে সরে আসা মানে সমঝোতা করা না, এর মানে ভুল করা। রাজনৈতিক সরকার যদি সিদ্ধান্ত নিয়ে ব্যাকফুটে যায় বা সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলে বুঝতে হবে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, সরকার ভুল করবে না, সরকার ভুল করতে পারে না।কারণ সরকার একটি কালেক্টিভ ফোর্স। সরকারের বিভিন্ন অরগান আছে, নিজস্ব মেকানিজম আছে। তারা আলোচনা করে সিদ্ধান্ত নিবে। ‘নতুন বাংলাদেশ দিবস’ এর এই সিদ্ধান্ত নিশ্চয়ই সরকারের একটা অংশের সিদ্ধান্ত।

আরো..