https://www.a1news24.com
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৬

রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ করা হয়েছে।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বঙ্গভবনে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এসএম এমদাদুল হকের নেতৃত্বে গঠিত কমিশনের সদস্যরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এরপর রাষ্ট্রপতির কাছে জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণের সুপারিশ সম্পর্কিত প্রতিবেদন পেশ করা হয়।এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো..