https://www.a1news24.com
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০২

রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৫ পেশ

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৫ পেশ করা হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আইন কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বাধীন প্রতিনিধিদল কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। সাক্ষাতের সময় আইন কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি দেশের বিদ্যমান আইন-কানুন যুগোপযোগী ও মানুষের জন্য কল্যাণকর করতে উদ্যোগ গ্রহণের জন্য আইন কমিশনের প্রতি আহ্বান জানান।এ সময় প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো..