এমএ মন্ডল এটম, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: প্লাস্টিক পরিহার করুন, বৃক্ষ রোপণ করুন। প্রতিপাদ্যকে সামনে রেখে রাজারহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সাধারণ ছাত্রদের উদ্যোগে রেলস্টেশনের সামনে প্লাস্টিক ও প্লাস্টিকের বোতলের বিনিময়ে বিভিন্ন পেশাজীবীদের মাঝে ২ শতাধিক ফলদ ও কাষ্ঠল বৃক্ষের চারাগাছ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, মোহাম্মদ আলী মন্ডল (এটম), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজারহাট উপজেলার সদস্য-সচিব আল মিজান মাহিন, সদস্য মশিউর রহমান দূর্জয়, আপন প্রমূখ। এ বিষয়ে আল মিজান মাহিন বলেন প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এবছর সারাদেশে ২৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে আমাদের সাধারন ছাত্রদের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্যের ব্যবহার রোধে জনসচেতনতায় আমাদের এ আয়োজন।
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, বিকাল ৪:০৮