https://www.a1news24.com
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৭

রাজারহাটে তারুণ্যের বইমেলা উদ্বোধন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ আসুন সবাই বই পড়ি, মিলেমিশে স্বদেশ গড়ি প্রতিপাদ্যে কুড়িগ্রাম জেলার রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে সোমবার (৬ এপ্রিল) দুপুরে দ্বিতীয়বারের মত তারুণ্যের বই মেলা ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

সুরধ্বনি শিল্পী গোষ্ঠী, আল হেরা ফাউন্ডেশন ও জেগে উঠা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দশ দিনব্যাপী তারুণ্যের বইমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। তারুণ্যের বইমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক স্বর্ণ কমল মিশ্রের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম,সদস্য-সচিব শহিদুল ইসলাম, রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ, বিশিষ্ট সমাজ সেবক ও লেখক আলহাজ্ব মনসুর আহমেদ, এনসিপি নেতা রাশেদুল ইসলাম রাশেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ব্যাপারী,যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল, পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ রনি, যুবদলের সদস্য সচিব মোঃ নয়ন আলী প্রমূখ।

আরো..