https://www.a1news24.com
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৪

রাজধানীর তিন টার্মিনাল অপসারণ সিদ্ধান্ত যেন ফাইলবন্দি না হয়: আসিফ আকবর

রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল অপসারণের সিদ্ধান্ত কার্যকর না হয়ে ফাইলবন্দি হয়ে না পড়ে—এমন দাবি জানিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।

সোমবার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা যানজট ও সড়ক বিশৃঙ্খলার অন্যতম কারণ এসব বাস টার্মিনাল। তাই দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

আসিফ আকবর তার পোস্টে আরও বলেন, অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশা এবং অদক্ষ চালকদের কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে। তার মতে, লাইসেন্স ও ট্রাফিক নিয়ম মানার বিষয়ে কঠোরতা না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

তিনি আরও দাবি করেন, শুধু অবকাঠামোগত পরিবর্তন নয়, সাধারণ মানুষকেও আইন মানার সংস্কৃতিতে আনতে হবে। একই সঙ্গে অনিয়মকারীদের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষাংশে তিনি সড়ক ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগের প্রশংসা করে সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানান।

আরো..