রয়েল মার্ক হোটেল ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি এর মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে নগরীর মীরবক্সটুলাস্থ রয়েল মার্ক হোটেলে অনুষ্ঠিত হয়েছে।পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান এবং বারাকা গ্রুপ ও রয়েল মার্ক হোটেলের চেয়ারম্যান ফয়ছল আহমদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ চুক্তি দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও অগ্রগতির নতুন দুয়ার উন্মোচন করবে। বর্তমান সময়ে হোটেল ও আবাসন খাতে নিরাপত্তা, সেবার মান ও বীমা কাভারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে গ্রাহক সেবায় আরও স্বচ্ছতা, নিরাপত্তা এবং আধুনিক সুবিধা প্রদান সম্ভব হবে।
বক্তারা আরো বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং ঝুঁকি ব্যবস্থাপনায় বীমা একটি অপরিহার্য অংশ। পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি দীর্ঘদিন ধরে বিশ্বাসযোগ্যতার সঙ্গে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। অন্যদিকে রয়েল মার্ক হোটেল আধুনিক আবাসন সেবা প্রদানে দেশের একটি বিশ্বস্ত নাম। উভয় প্রতিষ্ঠানের এই যৌথ সহযোগিতা দেশের বাণিজ্যিক খাতের জন্য একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।
বক্তারা বলেন, ভবিষ্যতে গ্রাহকদের সুবিধা, বেনিফিট এবং ঝুঁকি নিরাপত্তা নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠান একসঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও যুগান্তকারী অভিহিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ বেলাল আহমদ চৌধুরী, বারাকা গ্রুপের ডিজিএম মুফতি মকসুদ আল মালুম, বারাকা গ্রুপ সিলেটের সাব্বির আহমেদ, পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসির হেড অব অডিট মোস্তফা কামাল, ট্রাস্ট ব্যাংক পিএলসি উপশহর শাখার হেড অব ব্রাঞ্চ শাহানারা জান্নাত চৌধুরী, তাহসীন আহমদ চৌধুরী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সিলেটের হেড অব ব্রাঞ্চ রুম্মান পারভেজ, লালদিঘীর পাড় শাখার হেড অব ব্রাঞ্চ ইকবাল হোসেন খান প্রমুখ। বিজ্ঞপ্তি