যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। ভূরাজনৈতিক অনিশ্চয়তার এই প্রেক্ষাপটে বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা আরও জোরালো হচ্ছে।
জুন ডেলিভারির জন্য ব্রেন্ট ক্রুড ফিউচার্স ৪৫ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮.৬৮ ডলারে পৌঁছেছে (০০:৫১ জিএমটি পর্যন্ত)। এর আগের সেশনে এই সূচক ২.৮ শতাংশ বৃদ্ধি পায়, যা টানা সপ্তম দিনের মতো ঊর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতা বজায় রেখেছে।
একই সময়ে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের জুন ডেলিভারির দাম ৫৮ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৯৬ ডলারে দাঁড়িয়েছে। আগের দিন এ সূচকেও ২.১ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা যায়।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অচলাবস্থা বৈশ্বিক তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা বাড়িয়ে তুলছে। ফলে তেলের দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ অব্যাহত রয়েছে। তথ্যসূত্র: আল জাজিরা