https://www.a1news24.com
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৮

মোল্লাহাটে ঘেরের মাছ চুরির অভিযোগে হাত-পা ভেঙ্গে অভিযুক্তের চোখ উপরে ফেলার চেষ্টা

স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে মাছ চুরির অভিযোগে আব্দুস শুকুর মৃধা (৫০) নামের এক ব্যক্তির হাত-পা এবং পাজরের হার ভেঙ্গে দিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করেছেন স্থানীয়রা। রবিবার (০৫ এপ্রিল) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার আঙরা এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। স্বজনরা অভিযুক্ত শুকুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। নির্যাতনের শিকার আব্দুস শুকুর মৃধা মোল্লাহাট উপজেলার ডাবরা গ্রামের বাসিন্দা।

ঘের মালিক পরিচয়দানকারী শোলাবাড়িয়া গ্রামের লিয়াকত মুন্সী জানান, তার মৎস্য ঘের থেকে মাছ চুরির সময় তার ছেলে রোমান মুন্সী (২৬) শুকুর মৃধাকে আটক করেন। এ সময় শুকুরের সহযোগী হিসেবে অভিযুক্ত দিনো মোল্লা রোমানকে আঘাত করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন ছুটে এলে দিনো মোল্লা পালিয়ে যান। এরপর ঘটনাস্থলে উপস্থিত কিছু বিক্ষুব্ধ ব্যক্তি শুকুর মৃধাকে মারধর করে। একপর্যায়ে তার চোখে গুরুতর আঘাত করা হয় যার ফলে তিনি দৃষ্টিশক্তি হারান। এছাঢ়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতে তার হাত, পা ও পাজরের হাড় ভেঙে যায়।

শুকুর মৃধার পুত্রবধূ নিলা বলেন, “যদি তিনি অপরাধ করে থাকেন, তাহলে তাকে আইনের আওতায় এনে বিচার করা যেতো। কিন্তু যেভাবে তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় ঘের মালিকরা বলছেন, এলাকায় মাছ চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো..