Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
ভ্রাতৃপ্রতিম যুব সংগঠনের সম্মানে ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

ভ্রাতৃপ্রতিম যুব সংগঠনের সম্মানে ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, রমজান আত্মশুদ্ধি ও তাকওয়ার মাস। এটি কেবল উপবাসের জন্য নয়, বরং আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাস। বর্তমান সংকটময় পরিস্থিতিতে আমাদের দেশকে সঠিক নেতৃত্বের দিকে নিতে হলে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, ভ্রাতৃপ্রতিম রাজনৈতিক যুব সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের পরিবর্তন আনতে হলে যুবসমাজকে কুরআন-হাদিসের আলোকে নিজেদের গড়ে তুলতে হবে। সুদ-ঘুষমুক্ত ব্যবসা ও ন্যায়পরায়ণ নেতৃত্ব গড়ে তুলতে হবে।

মাওলানা গাজী আতাউর রহমান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, বর্তমান সময়ে দুর্নীতি, সিন্ডিকেট, অবিচার ও বৈষম্য সমাজকে গ্রাস করছে। সাধারণ মানুষ ন্যায়ের বিচার পাচ্ছে না, রাজনৈতিক অস্থিরতা ও মূল্যস্ফীতি মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানে দেখেছি, জনগণ কীভাবে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হতে পারে। ইসলাম আমাদের শিক্ষা দেয় ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করতে।

ভ্রাতৃপ্রতিম রাজনৈতিক যুব সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এক বিশেষ ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর বার্ডস আই রুফটপ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক যুব সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিভিন্ন ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, এবি যুব পার্টি সভাপতি শাহাদাতুল্লাহ টুটুল, বিকল্প যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, বাংলাদেশ যুব জমিয়তে সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক, মাওলানা সুহাইল আহমদ, খেলাফত যুব আন্দোলনের সাধারন সম্পাদক মাওলানা আল আমিন, জাতীয় যুব সংহিতর সভাপতি হারুন আর রশিদ, এলডিপি যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাছির উদ্দীন, ইসলামী যুব মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাব্বির আহমদ, ইসলামী যুব সমাজের কেন্দ্রীয় সংগঠন সচিব এহতেশামুল হক সাখী, জাতীয় যুব সংহতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার বিন শাহাদাত, বাংলাদেশ যুব অধিকার পরিষদের দফতর সম্পাদক মোঃ সবুজ সেরনিয়াবাত, অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান, খেলাফত যুব মজলিসের প্রশিক্ষণ সম্পাদক আল আবিদ শাকির, বিকল্প যুব ধারার আইন বিষয়ক সম্পাদক শওকত হাসান, ইসলামী যুব মজলিস (ঢা.ম.দ) নির্বাহী সদস্য সিরাজুস সালেহীন, এবি যুব পার্টির সদস্য শাহজাহান কবির প্রমুখ।অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ, মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন বলেন, নেতৃত্বের পরিবর্তন আনতে হলে আমাদের যুবসমাজকে সঠিক দিকনির্দেশনা দিতে হবে। ইসলামই পারে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণকর সমাজ গঠন করতে। সুতরাং সম্ভাবনার বাংলাদোশ গড়তে হলে যুব সমাজকেই সবচেয়ে বেশি ত্যাগ করতে হবে।

তিনি আরো বলেন, রমাদান মুসলিম সভ্যতার বিজয়ের মাস। এই মাসেই আমরা বাতিলকে পরাজিত করার চেতনা লাভ করি। বদরের প্রান্তরে মিথ্যার কবর রচনা করার মধ্যদিয়ে যুগে যুগে সত্যের বিজয়ের যে অনুপ্রেরণা যুগিয়েছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তা আমাদেরকে কাজে লাগাতে হবে।

সভাপতির বক্তব্যে আতিকুর রহমান মুজাহিদ বলেন, যুবসমাজের একমাত্র লক্ষ্য হওয়া উচিত ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠা করা। ভ্রাতৃপ্রতিম রাজনৈতিক যুব সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারব ইনশাআল্লাহ।আগামীর বাংলাদেশে কোনো লুটেরা, চাঁদাবাদ ও আদর্শ বিকিয়ে দেয়া শাসক আসতে পারবে না। নতুন ক্ষমতার বন্দোবাস্ত করতে হলে ইসলাম, দেশ ও মানবতাকে অগ্রাধিকার দিতে হবে।

আরো..