Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
ভেন্যু বদলের দাবিতে আবারও আইসিসিতে চিঠি, স্বাধীন কমিটির হস্তক্ষেপ চায় বিসিবি – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

ভেন্যু বদলের দাবিতে আবারও আইসিসিতে চিঠি, স্বাধীন কমিটির হস্তক্ষেপ চায় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক: আইসিসি পরশু চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে—টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। এরপর সরকারের সঙ্গে কথা বলতে আইসিসির কাছ থেকে ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। তবে এ সময়েও বাংলাদেশের সিদ্ধান্ত বদল হয়নি। আইসিসি ভেন্যু না বদলালে নিরাপত্তাশঙ্কার কারণে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না, এটাই এখন চূড়ান্ত।

গতকাল বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এক সভার পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই।’ অর্থাৎ আইসিসি ভেন্যু না বদলানোর সিদ্ধান্ত জানানোর পরও বাংলাদেশ ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার অবস্থানে অটল আছে।

শুধু তা-ই নয়, নতুন করে নিজেদের অটল অবস্থানের কথা জানিয়ে গতকাল আবারও আইসিসি বরাবর ই-মেইল করেছে বিসিবি। তাতে আইসিসিকে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটির সুরাহা করে।

বিসিবির আশা, তাদের অনুরোধে সাড়া দিয়ে আইসিসি ভেন্যু পরিবর্তনের দাবিটি ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠাবে। তবে পরশুর ঘোষণার পর আইসিসি এ নিয়ে আনুষ্ঠানিকভাবে আর কিছু বলেনি। আর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিয়ে শুরু থেকেই নীরব।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য অনুযায়ী, আইসিসি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের দাবি না মানলে ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি শুরু এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা হচ্ছে না। টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ছিল ভারতের দুই শহর—কলকাতা ও মুম্বাইয়ে।

সরকার কোন পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ক্রিকেটারদের সঙ্গে সভায় ক্রীড়া উপদেষ্টা সেটি ব্যাখ্যা করে বলেছেন। ক্রিকেটাররাও নাকি তা বুঝতে পেরেছেন। আলোচনার বিস্তারিত আসিফ নজরুল সংবাদমাধ্যমে না বললেও জানা গেছে, ক্রিকেটাররা সরকারের সিদ্ধান্তে দ্বিমত প্রকাশ করেননি। সভায় মতামত জানতে চাওয়া হলে তাঁরা বলেছেন, খেলোয়াড় হিসেবে খেলাটাই তাঁদের কাজ। তবে তাঁদের অভিভাবক সরকার ও বিসিবি। তারা যে সিদ্ধান্ত নেবে, ক্রিকেটাররা সেটাকেই সমর্থন করবেন।

কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় বিসিসিআই। এ ঘটনার পর নিরাপত্তা-সংকটের কারণে বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বলে জানিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের সে নিরাপত্তা পরিস্থিতি এখনো বদলায়নি বলে মনে করেন আসিফ নজরুল।

ওদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম কাল বলেছেন, তাঁরা বিশ্বকাপ খেলার জন্য তৈরি আছেন। তবে নিজেদের ম্যাচগুলো বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে চায়। এ জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। ভেন্যু পরিবর্তনের দাবিটি কনফ্লিক্ট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ সেটারই অংশ। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক কর্মকর্তা কাল প্রথম আলোকে বলেছেন, ‘আমরা আমাদের দাবি জানিয়ে যেতে থাকব।’

আরো..