https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০১

ভারত সব সময় গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে: প্রণয় ভার্মা

অনলাইন ডেস্ক: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, তার দেশ সব সময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও সমর্থন করে যাবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আজকের উপস্থিতি ভারত ও বাংলাদেশের শক্তিশালী বন্ধুত্বের বন্ধনের পাশাপাশি স্মরণ করাচ্ছে আমাদের গভীর সামাজিক ও পারিবারিক সম্পর্কের কথাও। এটি আমাদের সম্পর্ককে সত্যিকার অর্থে জনকেন্দ্রিক করেছে।’

মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে প্রণয় ভার্মা বলেন, ‘আমাদের দুদেশের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও নিগূঢ় সংযোগ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের অভিন্ন ত্যাগের অমোচনীয় স্মৃতি আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে রাখছে।’

ইফতার অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য উপস্থিতি ছিলেন।

এছাড়াও প্রধানমন্ত্রীর কয়েকজন উপদেষ্টা, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

আরো..