Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিন পাচ্ছেন বিশেষ সম্মাননা – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিন পাচ্ছেন বিশেষ সম্মাননা

বিনোদন ডেস্ক: আগামী ১৭ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংগীত, চলচ্চিত্র এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২৪তম সিজেএফবি পারর্ফমেন্স অ্যাওয়ার্ড-এ ‘বিশেষ সম্মানানা’ পাচ্ছেন বেবী নাজনীন (সংঙ্গীত), পূর্ণিমা (চলচ্চিত্র) এবং কাজী জেসিন (সাংবাদিকতা)।

সংগীত, চলচ্চিত্র এবং সাংবাদিকতা এই তিন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন, সিজেএফবি’র সভাপতি এনাম সরকার।এছাড়া ২০২৪ সালে সংঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন বিভাগে বছর সেরা পারর্ফমেন্সের জন্য পুরস্কৃত হবেন এই তিন বিভাগের সেরা তারকারা। সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে থাকছে জনপ্রিয় তারকাদের পারর্ফমেন্স।

দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট’স ফোরাম অফ বাংলাদেশ-সিজেএফবি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর পর থেকেই সংগঠনটি বাংলাদেশের মিডিয়া সংশ্লিষ্টদের দিয়ে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। ‘সিজেএফবি পারর্ফমেন্স’ অ্যাওয়ার্ড তারই অন্যতম একটি অংশ যা প্রবর্তনের শুরু থেকেই বাংলাদেশের মিডিয়ায় ব্যাপকভাবে সমাদৃত।

আরো..