Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বিসিবি এখন ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে: হাসনাত আবদুল্লাহ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বিসিবি এখন ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক কমিটিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বলে অভিহিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে তিনি জাতীয় মানবাধিকার কমিশনকে মন্ত্রণালয়ের অধীনে না রেখে একটি পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের জোর দাবি জানিয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে বক্তব্য প্রদানকালে তিনি এসব মন্তব্য করেন। বিসিবির সাম্প্রতিক পরিবর্তন ও বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, “বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে, তাতে এটি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই; এটি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ হয়ে গেছে।” তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক ও বিসিবির মতো প্রতিষ্ঠানগুলোকে নগ্নভাবে রাষ্ট্রীয়করণ করা হয়েছে।

এদিন সংসদে ‘জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নিরসন আইন’ বিল উত্থাপন করা হয়। এই বিলের আলোচনায় অংশ নিয়ে তিনি মানবাধিকার কমিশনের অতীত ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন।

হাসনাত বলেন, “বিগত সময়ে মানবাধিকার কমিশনকে বিরোধী দল ও মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। গুম-খুনের বৈধতা দেওয়া এবং ভিকটিম ব্লেমিংয়ের জন্য এই প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এই মানবাধিকার কমিশনকে যদি আবারও কোনো মন্ত্রণালয়ের অধীনে রাখা হয় এবং তাদের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের কার্যক্রমগুলো নিরীক্ষণের দায়িত্ব দেওয়া হয়, তবে তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। আমরা যদি এই বিলের সঠিক বাস্তবায়ন চাই, তবে জাতীয় মানবাধিকার কমিশনকে অবশ্যই স্বায়ত্তশাসিত (অটোনোমাস) প্রতিষ্ঠান করতে হবে। অন্যথায় নিরপেক্ষ কোনো অনুসন্ধান পাওয়া সম্ভব হবে না।”

আরো..