Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বিশ্বকাপের ড্র বয়কটের হুঁশিয়ারি ইরানের – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বিশ্বকাপের ড্র বয়কটের হুঁশিয়ারি ইরানের

ক্রীড়া ডেস্ক: ওয়াশিংটনে আগামী সপ্তাহে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠান বয়কট করবে ইরান। কারণ, তাদের প্রতিনিধিদলের কয়েকজনের ভিসা মঞ্জুর করেনি যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার এ খবর জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতিকেও ভিসা দিতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে ফেডারেশনের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা ফিফাকে জানিয়েছি যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই এবং ইরানের প্রতিনিধিদল বিশ্বকাপের ড্রয়ে অংশ নেবে না।’

ইরানের খেলাধুলার ওয়েবসাইট ‘ভারজেশ ৩’ গত মঙ্গলবার দাবি করে, প্রতিনিধিদলের কয়েকজনের ভিসা দিতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে ফেডারেশন সভাপতি মেহদি তাজও আছেন। গত বৃহস্পতিবার তাজ এই সিদ্ধান্তকে রাজনৈতিক বলে নিন্দা করেন, ‘আমরা ফিফাপ্রধান (জিয়ান্নি) ইনফান্তিনোকে বলেছি যে এটা সম্পূর্ণ রাজনৈতিক অবস্থান এবং ফিফার অবশ্যই তাদের এমন আচরণ থেকে বিরত থাকতে বলা উচিত।’

তেহরান টাইমস জানিয়েছে, ইরানের প্রতিনিধিদলের মধ্যে চারজনের ভিসা দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। তাঁরা হলেন ইরান জাতীয় দলের প্রধান কোচ আমির ঘালেনোয়ি, নির্বাহী পরিচালক মেহদি খারাতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ওমিদ জামালি এবং মুখপাত্র আমি মেহদি আলাভি। মেহদি তাজ, মেহদি নবী ও মেহদি মালেক-আবাদের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ বিষয়ে হোয়াইট হাউসে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পায়নি।

ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) এক মুখপাত্র জানান, ভিসা না দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে ‘খেলাধুলার সম্পর্ক নেই।’ যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে ইরানের বিশ্বকাপ থেকে পুরোপুরি সরে যাওয়ার সম্ভাবনা বাড়ল। আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ।

গত জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ১৯টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়। ইরান এই দেশগুলোর তালিকায় আছে। তবে অ্যাথলেট, কোচ বা ‘যারা প্রয়োজনীয় সহায়ক ভূমিকা’য় আছেন এবং বিশ্বকাপ কিংবা ‘অন্য কোনো বড় খেলাধুলার ইভেন্টে’র জন্য যাবেন—তাঁদের জন্য নিষেধাজ্ঞার ব্যতিক্রম রাখা হয়েছিল। কিন্তু ইরানের এ ক্ষেত্রে ব্যতিক্রমটি বিবেচনা করা হয়নি। তেহরান টাইমস জানিয়েছে, ইরান ফুটবল ফেডারেশন বিষয়টি খুব গুরুত্ব দিয়ে ফিফা সভাপতি ইনফান্তিনোর কাছে তুলেছে।

ইনফান্তিনো এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ‘বিশ্বকাপে সবাইকে স্বাগত জানানো হবে।’ গত ৯ অক্টোবর ইউরোপিয়ান ফুটবল ক্লাব সংস্থার বৈঠকে তিনি আশ্বস্ত করেন, ক্রীড়াবিদ ও কর্মকর্তারা ভিসা পেয়ে চিন্তিত হবেন না। ইনফান্তিনো বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমাদের চমৎকার আলোচনা হয়েছে। হোয়াইট হাউসে একটি টাস্কফোর্স আছে, যার নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এসব বিষয়ে সেখানে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী দল এবং প্রতিনিধিদলের ভিসার বিষয়ে কোনো সমস্যা হবে না। আমরা ভক্তদের জন্যও কিছু করার ব্যবস্থা করছি। শিগগিরই ভালো খবর পাওয়া যাবে।’

ফিফা এরপর ‘ফিফা পাস’ তৈরি করে—এটি একটি ব্যবস্থা, যার মাধ্যমে বিশ্বকাপের টিকিটধারীরা ভিসার আবেদনে অগ্রাধিকার পাবেন। আবেদনগুলো সফল হওয়ার নিশ্চয়তা নেই। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ডিজিটাল সংবাদমাধ্যম ‘পলিটিকো’র প্রতিবেদন অনুযায়ী, হাইতি যুক্তরাষ্ট্র ভ্রমণে সীমাবদ্ধতা আরোপ করা দেশগুলোর তালিকায় থাকলেও সেখানকার ভক্তরা ভিসার আবেদন করতে পারবেন। কিন্তু ‘ভিসা প্রদানে কিংবা যুক্তরাষ্ট্রে প্রবেশে তারা অযোগ্য হতে পারেন।’ হাইতি এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

গত মার্চে সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইরান। তারা কখনোই বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে পারেনি। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারায় ইরান। ২০২২ বিশ্বকাপে ইরানকে ১-০ গোলে হারায় যুক্তরাষ্ট্র।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিরোধ চলছে চার দশকের বেশি সময় ধরে। ইরানের ইউরেনিয়ামসমৃদ্ধ করার বিষয়ে দেশটির সঙ্গে মতবিরোধ রয়েছে যুক্তরাষ্ট্রের।গত এপ্রিলে এ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা শুরু হয়ে শেষ হয় জুনের মাঝামাঝি। ইসরায়েল তখন ইরানের বিরুদ্ধে বোমা হামলা পরিচালনা করে। এ ঘটনায় ১২ দিনের একটি যুদ্ধ সংঘটিত হয়, যেখানে যুক্তরাষ্ট্রও সীমিতভাবে অংশ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

আরো..