https://www.a1news24.com
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০২

বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ট্রেনের ধাক্কায় লাইনে বসে থাকা এক বৃদ্ধা নিহত হয়েছে।

জানা গেছে, বিরামপুর শহরের কলেজিয়েট স্কুলপাড়া গ্রামের শামসুল হকের স্ত্রী আনজুয়ারা বেগম (৬০) শনিবার বিকেলে বাতাস খাওয়ার জন্য বাড়ির পার্শ্ববর্তী রেল লাইনে বসে ছিলেন। বিকেল ৩টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) আন্ত:নগর ট্রেনটি বিরামপুর রেল স্টেশনে প্রবেশের আগ মুহুর্তে ঐ বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত প্রাপ্ত ঐ বৃদ্ধা লাইনের পাশে ছিটকে পড়ে প্রাণ হারান।

জিআরপি (রেল পুলিশ) হিলি ফাঁড়ির উপ-পরিদর্শক তাজুল ইসলাম জানান, নিহতের সুরতহাল রিপোর্ট করা হয়েছে এবং কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আরো..