https://www.a1news24.com
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৮

বিরামপুরে চার মাদকসেবীর কারাদন্ড, পরোয়ানা মূলে আটক-৭

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ চার মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতে দিলে আদালত তিনজনকে এক বছর করে এবং একজনকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে। দন্ডপ্রাপ্তদের শুক্রবার (২৪ জুলাই) দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে থানা পুলিশ পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানা মূলে আরো ৭ জনকে আটক করে শুক্রবার দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

জানা গেছে, বিরামপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযানকালে পৃথক স্থান থেকে উপজেলার চন্ডিপুর গ্রামের আনোয়ারের ছেলে আরিফুল ইসলাম, ফুলবাড়ি উপজেলার গড়পিংলাই গ্রামের একরামুলের ছেলে কারিমুল ইসলাম ও একই গ্রামের তাছের উদ্দিনের ছেলে মাসুদ রানা এবং বিরামপুর উপজেলার দক্ষিণ কাটলা গ্রামের জিয়ারুলের ছেলে আবু হাসানকে মাদক সেবন অবস্থায় আটক করে। তাদেরকে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ তানজিনা খাতুন এর আদালতে হাজির করা হলে আদালত তিনজনকে ১ বছর করে এবং এক জনকে ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন।

অপরদিকে থানা পুলিশ পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানা মূলে আরো ৭ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, হাসনা বানু, মশফিকুর রহমান, মশিউর রহমান, হাকিম মূর্মূ, রাফায়েল মার্ডি, রফিকুল ইসলাম ও রবি হাঁসদা।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, দন্ডপ্রাপ্ত ৪ আসামীকে শুক্রবার (২২ জুলাই) দিনাজপুর কারাগারে এবং পরোয়ানা মূলে আটক ৭ ব্যক্তিদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো..