https://www.a1news24.com
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৪

বিরামপুরে গণহত্যা দিবস পালিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুরে ২৫মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ২৫ মার্চ দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । সভা পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা সুলতানা নীলা, মুক্তিযোদ্ধা আহবায়ক আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন মাস্টার উপজেলা বিএনপির সভাপতি সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহী চৌধুরী রুবেল,পুরো বিএনপি’র সভাপতি রেজাউল করিম রেজু, বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, বিরামপুর প্রেসক্লাব কলাবাগান শাখার আহ্বায়ক শাহ আলম মন্ডল, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট-এর মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। তারা নতুন প্রজন্মের কাছে গণহত্যার ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আরো..