Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বিজেপি নেতাদের মুসলিমবিরোধী উসকানি বন্ধে আন্তর্জাতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ দরকার – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বিজেপি নেতাদের মুসলিমবিরোধী উসকানি বন্ধে আন্তর্জাতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ দরকার

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

উগ্রবাদী বিজেপি নেতাদের মুসলিমবিরোধী উসকানি বন্ধে আন্তর্জাতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজয়ী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃবৃন্দকে মুসলিম ও বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিজেপির জয়লাভে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। কিন্তু দেশপ্রেমিক ঈমানদার জনতা বাংলাদেশ প্রশ্নে কোন ছাড় দেবে না। দেশের বিরুদ্ধে হামলা আসলে কেউ বসে থাকবে না। বাংলাদেশের তিন দিকে ভারত সীমান্তে বিজেপি সরকার থাকায় আগামীতে সীমান্তবর্তী এলাকায় পরিকল্পিত উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টির শঙ্কাকে উড়িয়ে দেয়া যায় না।

আজ মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে বাংলাদেশ ও মুসলমান বিদ্বেষ প্রতিনিয়ত হিংসা আর ঘৃণার বিস্তার ঘটিয়ে চলেছে। উগ্র সাম্প্রদায়িক মেরুকরণ যেহেতু বিজেপির প্রধান রাজনৈতিক পুঁজি, সে কারণে প্রতিনিয়ত সাম্প্রদায়িক উসকানি শুরু হয়েছে।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে মুসলমান সম্প্রদায়সহ ভোটের অধিকার থেকে বাদ পড়া প্রায় এক কোটি মানুষ নানা ধরনের নিগ্রহের করে বাংলাদেশ পুশইন করার চেষ্টা করছে। সেখানে প্রতিনিয়ত মুসলমানদের বাড়ি-ঘর, দোকান-পাট ধ্বংস করছে। মুসলমানদের পিটিয়ে হত্যার মত ঘটনা ঘটছে।

আরো..