https://www.a1news24.com
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৯

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল মাহবুবুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে বাণিজ্য মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ করেছে।মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। গত বছরের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেছিলেন।

আরো..