https://www.a1news24.com
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৫

বাংলাদেশ, পাকিস্তান ও আফগান একদিন আবার ভারতের অংশ হবে: মন্তব্য রামদেবের

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবার ভারতের সঙ্গে একীভূত হবে বলে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব। এ জন্য ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন রামদেব। এ সময় সনাতন ধর্ম, শাসনব্যবস্থা ও গণতন্ত্রসহ নানা প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন তিনি।

রামদেব দাবি করেন, বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দু ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হচ্ছেন। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দুদের ওপর নিগ্রহ ও অবিচার মানব সভ্যতার অন্যতম বড় নিষ্ঠুরতা। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন ভারতের সঙ্গে পুনরায় একীভূত হবে বলেও মন্তব্য করেন তিনি। এ জন্য সবাইকে ধৈর্য ধরতে বলেন রামদেব।

ভারতে কোনো ধর্মই হুমকির মুখে নেই দাবি করে রামদেব বলেন, বরং দেশটির সম্মান ও গৌরব ঝুঁকির মধ্যে ছিল।

ভারতের অর্থনীতি ও আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার আকাঙ্ক্ষার কথাও জানান তিনি। ভারতীয় মুদ্রা রুপির মূল্য ডলার ও পাউন্ডের সমান হওয়া এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর একটি ভারতের হওয়া উচিত বলে মন্তব্য করেন রামদেব।

তিনি বলেন, এমন একটি ভারত দেখতে চান, যার নাগরিকদের বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন হবে না। সূত্র: ইন্ডিয়া টুডে

আরো..