Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বাংলাদেশে অবৈধ বিদেশিদের সংখ্যা কত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বাংলাদেশে অবৈধ বিদেশিদের সংখ্যা কত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশে এখনো ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি অবৈধভাবে বাস করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী৷

সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি৷

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে গত ৩০ অক্টোবর পর্যন্ত অবৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৪৯ হাজার ২৬৬ জন৷ তবে গত ১৮ জানুয়ারি পর্যন্ত এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬৪৮ জনে৷

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা তাদের সময়সীমা বেঁধে দিয়েছিলাম৷ নির্ধারিত সময় অতিবাহিত হলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব৷ এসব অবৈধ বিদেশিদের যারা কর্মসংস্থান করে দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে৷

এদিকে ১৪ জানুয়ারি পর্যন্ত অবৈধভাবে বাস করা নাগরিকদের থেকে ১০ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান উপদেষ্টা।

আরো..