https://www.a1news24.com
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫২

ফেসবুকে নিউজ শেয়ার করায় যুব উন্নয়ন কর্মকর্তার হাতে কাউখালীতে সাংবাদিক লাঞ্চিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রবিউল হাসান মনিরকে যুব উন্নয়ন অফিসের কর্মচারি ও তার স্ত্রীকে মারধরের নিউজ ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় লাঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে ঝালকাঠির রাজাপুর উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কাউখালীর বাসিন্দা কামরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে। সোমবার ( ২৭ এপ্রিল ) দুপুর ১টার দিকে কাউখালী রুপালী ব্যাংক সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, সম্প্রতি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদার তার অফিস কক্ষে বসে অফিসের কর্মচারী আনোয়ার হোসেন ও তার স্ত্রীকে মারধর করেন। এবিষয়ে স্হানীয় সংবাদকর্মীর বিভিন্ন গণমাধ্যমে নিউজ করেন ও ভুক্তভোগীদের ভিডিও রেকর্ড করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। উক্ত ভিডিও ও নিউজের লিংক সাংবাদিক রবিউল হাসান মনির তার ফেসবুক আইডি থেকে শেয়ার করেন। এতে সে ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে সাংবাদিক রবিউল হাসান মনিরকে লাঞ্চিত করে এবং হত্যার হুমকি ও কি ভাবে সাংবাদিকতা করেন তা দেখিয়ে দিবেন বলে হুমকি প্রদান করেন। এর আগেও তিনি তাকে বিভিন্ন সময় চলার পথে ও ফোনেও হুমকি দেন।

এবিষয়ে সাংবাদিক রবিউল হাসান মনির বলেন, সে খুব উগ্রপ্রকৃতির লোক। তার বিরুদ্ধে ঝালকাঠি জেলার কাঠালিয়া ও রাজাপুর উপজেলার সংবাদকর্মীরা বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করেন। তার বিরুদ্ধে করা নিউজ ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দেয়ার কারণেই আমাকে মবের মাধ্যমে হত্যার হুমকি দেন।

এ ব্যাপারে কাউখালীর বাসিন্দা রাজাপুর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা(অ;দ) কামরুল ইসলাম বলেন, আমার কর্মস্থলের একজন কর্মচারীর মিথ্যা অভিযোগের ভিডিওটি ফেইসবুক শেয়ার করলে আমি তাকে ডিলিট করার জন্য অনুরোধ করার সময় আমার সাথে অশোভন আচারণ করে এবং কথাকাটাটি হয়।

আরো..