https://www.a1news24.com
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪১

প্রথমবারের মতো ঋতুপর্ণার সঙ্গে জুটি, যা বললেন চঞ্চল চৌধুরী

বিনোদন প্রতিবেদক: ২৫ বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার ফলে পাল্টে যায় তিনটা জীবন। অতীত ফিরে এসে কীভাবে তিনটা জীবনের সমীকরণ বদলে দেয়—এমনই এক গল্প নিয়ে অমিতাভ ভট্টাচার্য নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা। ‘ত্রিধারা’ শিরোনামের এ সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরী, কৌশিক গাঙ্গুলি ও ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই সিনেমার মধ্য প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে চঞ্চল-ঋতুপর্ণাকে।

গতকাল পশ্চিমবঙ্গের গণমাধ্যমে খবরটি আসে। সেখানকার নতুন ছবিতে অভিনয় করবেন চঞ্চল। যদিও নির্মাতারা কেউ নিশ্চিত করেননি ছবিটির কথা। তবে ছবিটির প্রসঙ্গে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় চঞ্চল বলেন, ‘আলোচনা চলছে কাজটা নিয়ে।

এখনো চূড়ান্ত হয়নি, হলেই জানাব। তবে সম্ভাবনা আছে!’ সম্ভাবনা যদি ফলে, তাহলে এটি হতে যাচ্ছে চঞ্চল ও ঋতুপর্ণার একসঙ্গে প্রথম ছবি। আর এই খবরে বেশ উচ্ছ্বসিত দুই তারকার ভক্তকুল।

আরো..