https://www.a1news24.com
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭

পুশইনের চেষ্টা ঠেকাতে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে সরকার: প্রতিমন্ত্রী

ভারতের সীমান্ত থেকে পুশইনের চেষ্টা ঠেকাতে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ ধরনের অনুপ্রবেশের চেষ্টা সীমান্তে কঠোরভাবে প্রতিহত করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।শামা ওবায়েদ ইসলাম বলেন, অবৈধভাবে অবস্থান করা ব্যক্তিদের ফেরত দেওয়ার একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে এবং সেই প্রক্রিয়া অনুসরণ করেই ভারতকে পদক্ষেপ নিতে হবে বলে বাংলাদেশ পক্ষ থেকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) শিশু ও নারীসহ বিভিন্ন ব্যক্তিকে সীমান্তের ওপারে ঠেলে পাঠানোর চেষ্টা করছে, যা প্রতিহত করতে বাংলাদেশের ২৬টি জেলার সীমান্তে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ২৪ ঘণ্টা সীমান্তে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয়রাও সহযোগিতা করছেন।

এদিকে সোমবার (৮ জুন) থেকে ১১ জুন পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, এই সম্মেলনে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা এবং সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

আরো..