https://www.a1news24.com
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২০

পাটশিল্পের পর পরিকল্পিতভাবে চামড়াশিল্পকে ধ্বংস করা হচ্ছে-আহমদ আবদুল কাইয়ূম

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, পাটশিল্পের পর পরিকল্পিতভাবে চামড়াশিল্পকে ধ্বংস করা হচ্ছে। দেশ যেন নিজের পায়ের উপর ভর করে দাড়াতে না পারে সে চেষ্টা হচ্ছে। আর এতে সায় দিচ্ছে বিগত সরকারসহ বর্তমান সরকার।

আজ সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, দেশের বড় ধরণের শিল্প চামড়া। এই চামড়া শিল্পকে পাটশিল্পের মতোই পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। বিদেশের ইঙ্গিতে চামড়া শিল্পকে গলাটিপে হত্যা করছে সরকার। ২৫/৩০ বছর আগে চামড়ার দাম ছিল ৩৮০০/৪২০০ টাকা। দীর্ঘ ৩০/৩৫ বছর পর চাড়মার দাম হওয়ার কথা প্রতিটি ৫ থেকে ৬ হাজার টাকা। বড় ধরনের আয়ের একটি উৎস চামড়াখাতকে শেষ করা হচ্ছে। সরকার যে দাম ঘোষণা করেছে সে দামেও চামড়া বিক্রি করা যায়নি। ফলে সারাদেশে কোরবানি পশুর চামড়া বিক্রি করতে না পেরে রাস্তায়, নদীতে ও মাটিতে পুতে দিয়েছেন মাদরাসার কর্তৃপক্ষসহ সিজোনাল ব্যবসায়ীরা।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, কোরবানি পশুর চামড়া মূলত হতদরিদ্র ও অসহায়দের সম্পদ। চামড়া বিক্রির টাকা মাদরাসা, এতিমখানা ও অসহায়দের মাঝে বিলি করা হয়। পর্যাপ্ত দাম না পাওয়ায় এসব অসহায় মানুষ এবারও বঞ্চিত হয়েছে। এজন্য ঈদুল আজহার তিনদিন পরেও সারাদেশে বিভিন্ন সড়ক থেকে কোরবানি পশুর পচা চামড়া সরাতে দেখা গেছে।

আরো..