https://www.a1news24.com
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৮

পাইলটিয়ান এলামনাই ইউকে’র উদ্যোগে পাইলট স্কুলে ক্রীড়া সামগ্রী উপহার

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়-এর শিক্ষার্থীদের জন্য পাইলটিয়ান এলামনাই ইউকে’র উদ্যোগে এবং জিইসিসি’র সহযোগিতায় ক্রিকেট জার্সি ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী স্কুলের ক্রীড়া শিক্ষক ও প্রধান শিক্ষিকার হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা জনাব শেফালী খানম, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শারিরীক শিক্ষার শিক্ষক মাসুক মিয়া, পাইলটিয়ান এলামনাই এসোসিয়েশন এর সভাপতি ডাঃ নাসিম আহমেদ, সেক্রেটারি আহমেদ জিন্নুন দারা, সাংগঠনিক সম্পাদক রেজাউল কিবরিয়া লিমন, দফতর সম্পাদক ইয়ামিন শাহরিয়ার ইনু, সদস্য আশফাক কামরান চৌধুরী, হরিপদ দে, সাবেক শিক্ষার্থী এবং বিসিবি সিলেট ডিভিশনের ম্যানেজার ও কোচ আলী ওয়াসিকুজ্জামান অনি, সাবেক শিক্ষার্থী এবং বর্তমান খেলোয়াড় ইমতিয়াজ চৌধুরী তান্না, শিক্ষক মির্জা শরীফুল ইসলাম, মাহমুদুর রহমান প্রমুখ।

পাইলটিয়ান ইউকে এলামনাই এসোসিয়েশন এর সদস্য মোকাম্মেল হোসেন এর উপস্থিতিতে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। ইউকে এলামনাই এসোসিয়েশন এর অন্যতম সদস্য শাহ মাহমুদ হাসান এবং আখলাক আহমেদ (জিইসিসি’র কর্ণধার) এর উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রেজাউল কিবরিয়া লিমন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ক্রিকেট জার্সি ও ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আরও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে। তারা ভবিষ্যতেও বিদ্যালয়ের উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ পাইলটিয়ান এলামনাই ইউকে ও জিইসিসি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে।উপহারের একটি তালিকা নিচে দেওয়া হলো – ২৩ জোড়া জার্সি, ২৩ টা ক্যাপ, ২ টা ম্যাচ ব্যাট, ২ জোড়া প্যাড, ২ জোড়া ব্যাটিং গ্লাভস, ১ জোড়া কিপিং গ্লাভস, ২ টা হেলমেট, ১ জোড়া কিপিং প্যাড, ২ টা গার্ড, ২ টা থাই প্যাড, ২ জোড়া ইনার গ্লাভস, ১ টা ব্যাগ , ৬ টা বল, পাইলটিয়ান এলামনাই ইউ কে হস্তান্তর করেন।

আরো..