পাইকগাছা( খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার লতার নড়া -১ বদ্ধ নদীর নেট পাটা ভাংচুর করে ক্ষতিসাধন এবং লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী বুধবার বিকেলে লতার রেখামারী বাজারে ক্ষতিসাধন,সংখ্যালঘু অত্যাচার ও নির্যাতন এবং লুটপাটের অভিযোগ এনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, লতা ইউনিয়নের রেখামারী ও হানিরাবাদ এলাকায় ৭৫ একর আয়তনের নড়া -১ বদ্ধ নদী রয়েছে। নদীটি অনেক বছর যাবৎ উম্মুক্ত রয়েছে। নদীর ৯ একর আয়তনের অংশ নদীর দুই পাড়ের ৮৪টি পরিবার ২৪ বছরের ও অধিক সময় মৎস্য চাষ করার মাধ্যমে ভোগদখল করে আসছে। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর কতিপয় লোকজন বিভিন্ন ভাবে মৎস্য চাষে বাধাগ্রস্থ করে আসছে। অতি স¤প্রতি স্থানীয় বিএনপি নেতা আবু মুছার সাথে নদীর সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা বৈঠক ও করা হয়। নদীর দখল ও কর্তৃত্ব নিয়ে মত বিরোধ দেখা দেয়। এরপর ডাঃ আব্দুল মজিদের কথা বলে স্থানীয় আবু মুছা তার লোকজন নিয়ে মঙ্গলবার নদীর নেট পাটা ভাংচুর ও লুটপাট করে ব্যাপক ক্ষতিসাধন করে বলে মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা। বক্তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য প্রকাশ চন্দ্র বিশ্বাস, শ্যামলী মন্ডল, বিমান মন্ডল, নারায়ণ বিশ্বাস, পরিমল মালী, সুকৃতি রায়, রিতা মন্ডল, ঠাকুর দাশী মন্ডল, মনজু রায় ও রিতা বিশ্বাস।
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, সকাল ১১:৫১