https://www.a1news24.com
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪২

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকার কপিলমুনি প্রতিনিধি মাদক ব্যবসায়ী সাংবাদিক জিএম আসলাম হোসেন (৬০) ও মোঃ আরিফ হাজরা (৩৪) কে গ্রেফতার করা হয়েছে।শনিবার দিবাগত রাতে উপজেলার হরিঢালী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত হলেন যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকার কপিলমুনি প্রতিনিধি মোঃ আসলাম গাজী, পিতা মৃত মো. নুর আলী গাজী ও মো.আরিফ হাজরা পিতা মৃত শহীদ হাজরাকে আটক করা হয়। এসময় আসলাম গাজী’র কাছ থেকে ১৪৯ পিস ইয়াবা, ২টা মোবাইল ফোন, ১৪,১২৫ নগদ টাকা, ২টা পেনড্রাইভ, ৬ টা মাদক-সেবনের কর্ক, ১টা কয়েল পেপার, ২টা গ্যাস লাইট, ২টা মোমবাতি, ১টা মানিব্যাগ এবং আরিফ হাজরা’র কাছ থেকে ১টা টেলিস্কোপ সাইট, ১২০ পিস এয়ারগানের গুলি ও ১টা মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিসুর রহমান জানান, শনিবার দিবাগত রাতে উপজেলার হরিঢালী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে নিজস্ব বাসভবন থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের শনিবারে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো..