https://www.a1news24.com
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৭

পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা পৌরসভা কর্তৃক গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেন্ডার একশন প্যান (এঅচ) বৃত্তি প্রদান স্বরুপ দুই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার সকালে পৌরসভা অফিস কক্ষে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং টাউন মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২৫ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উক্ত বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে।

“শিক্ষাই জাতির মেরুদন্ড” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেন্ডার একশন প্ল্যানের মাধ্যমে পৌরসভা চেষ্টা করছে যেন অর্থকষ্টে কোন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনায় বাধা হয়ে না দাঁড়ায়। এই বৃত্তি শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আরও আগ্রহ সৃষ্টি করবে এবং ভবিষ্যতে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলে বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

তিনি আরো বলেন, পৌরসভার এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। অভিভাবকবৃন্দ এই আর্থিক সহায়তার জন্য পৌরসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেন্ডার একশন প্ল্যানের (এঅচ) সঠিক বাস্তবায়নের মাধ্যমে পাইকগাছা পৌরসভা একটি শিক্ষিত ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহসান আরা বিনতে আহমেদ, পৌর সচিব লালু সরদার, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান,ইন্সপেক্টর অপারেশন জুলফিকার আলী,সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, শিক্ষক প্রদীপ শীল, পৌরসভার প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, উচ্চমান সহকারি উত্তম ঘোষ ও বিলক্লার্ক শাহিন হোসেন।

 

আরো..