https://www.a1news24.com
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১১

পল্লীকবি জসীমউদ্দিন-এর ‘কবর’ কবিতার শতবছর উপলক্ষ্যে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

পল্লীকবি জসীমউদ্দীন রচিত বিক্ষাত ‘কবর’ কবিতাটি ১৯২৫ সাল (বাংলা ১৩৩২ সনে) কল্লোল পত্রিকার প্রথম প্রকাশিত হয়। তাই শতবছর পেরুলে ‘কবর’ কবিতার শতবছর উপলক্ষ্যে মুক্তাক্ষর আয়োজন করে আবৃত্তি প্রতিযোগিতার।বৃহস্পতিবার (৬ আগস্ট) ছাতক চন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ে শিক্ষক অমরেশ সরকার সঞ্জু এর উপস্থাপনায় ও মুক্তাক্ষরের পরিচালক প্রশিক্ষক বিমল করের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে অনুষ্ঠানকে প্রাঞ্জল করেন ছাতক চন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মো.রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী বাংলা শিক্ষক শাহানারা বেগম ডলি, সহকারী বাংলা শিক্ষক সাদেকুল ইসলাম, সহকারী বাংলা শিক্ষক জুবায়ের আলম।বিচারকার্যে ছিলেন মুক্তাক্ষরের প্রশিক্ষক বিমল কর। উক্ত বিদ্যালয়ে ভৌত বিজ্ঞানের রাজিব দাস ও ইংরেজি বিভাগের গুনেন্দ্র সরকার।

২০ জন শিক্ষার্থীর মাঝে প্রথম স্থান অর্জন করে ৬ষ্ঠ শ্রেণির সেঁজুতি ঘোষ। ২য় স্থান অর্জন করে স্বীকৃতি সাশ। ৩য় স্থান অর্জন করে ৬ষ্ঠ শ্রেণির শুভশ্রী দেব।অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ছিল সপ্তক সংগীত বিদ্যালয় ছাতক। প্রধান অতিথির বক্তব্যে বলেন পল্লীকবি জসীমউদ্দীন-এর কালজয়ী কবিতার সাথে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ও শতবছরের স্বাক্ষী হয়ে রইল। অন্তর নিহিত কবিতার মর্মার্থ স্কুল পাঠ্যের সেরা কবিতার উপলব্ধি সকল শিক্ষার্থীদের মধ্যে পরিস্ফুটিত হোক।-বিজ্ঞপ্তি

আরো..