https://www.a1news24.com
৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৭

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের

বাসস : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।সোমবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে শুরু‌তে প্রতিমন্ত্রী এবং প‌রে পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন মা‌র্কিন রাষ্ট্রদূত।

সাক্ষাৎ শে‌ষে মা‌র্কিন রাষ্ট্রদূত তার এক্স হ‌্যা‌ন্ডে‌লে পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে সাক্ষা‌তের ছ‌বি পো‌স্ট ক‌রেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
পো‌স্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লি‌খে‌ছেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।

জানা গেছে, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

আরো..