https://www.a1news24.com
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৮

পঞ্চগড়ে বিদ্যুতের দাবিতে চার ঘণ্টা সড়ক অবরোধ, জনদুর্ভোগ চরমে

পঞ্চগড় প্রতিনিধি: জেলা শহরের পুরাতন পঞ্চগড় সহ আশপাশের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎবিহীন থাকার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।সোমবার বিক্ষুব্ধ জনগন এই সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে।

বিক্ষুব্ধ জনতার অবরোধের ফলে প্রায় চার ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়ে জনসাধারনসহ যান বাহন নিয়ে চলাচলকারিরা। অবরোধের সময় পঞ্চগড়- তেতুঁলিয়া ও পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কে শত শত যানবাহন চলাচল আটকা পড়ে। এর কারণে যাত্রী সাধারন চরম ভোগান্তির শিকার হন।

গতকাল সোমবার (৬ এপ্রিল) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পঞ্চগড় শহরের পুরাতন পঞ্চগড়ের ধাক্কামারা ও চিনিকিল বাজার এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।পরে সন্ধ্যা ৭টার মধ্যে বিদ্যুৎ সংযোগ চালুর আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

স্থানীয়রা জানান, রবিবার বিকেলে শহরের ধাক্কামারা এলাকায় বিদ্যুতের পোলে উঠে লাইন মেরামতের কাজ করার সময় শাহিন আলম নামে নেসকোর এক বিদ্যুৎ কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

এরপর থেকেই পুরাতন পঞ্চগড় ও সুগার মিল এলাকা সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে গরমে হাফফাস ওঠে মানুষের। এছাড়া দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েন হাজারো গ্রাহক।

অপরদিকে পানি সংকটসহ নানামুখী সমস্যার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, দীর্ঘ সময়েও নেসকো ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।পঞ্চগড় শহরের চনিকিল এলাকার বাসিন্দা নায়বুল ইসলাম বলেন, প্রায় ২৪ ঘণ্টা ধরে আমরা বিদ্যুৎবিচ্ছিন্ন। কারো কোনো মাথাব্যথা নেই। এর কারন কি!

আরেক গ্রাহক সবুজ , বিদ্যুৎ অফিসে ফোন করলে কেউ রিসিভ করে না। এই গরমে সন্তাানদের নিয়ে অসহনীয় সময় পার করছি। ফ্রিজের খাবার নষ্ট হয়ে যাচ্ছে।

পুরাতন পঞ্চগড়ের গৃহিণী শিল্পী বলেন, ১-২ ঘন্টা মেনে নেওয়া যায়। কিন্তু ঘন্টার পর ঘন্টা লোডসেডিং কেনো! । শহিদুল ইসলাম নামে এক গ্রাহক বলেন, নেসকো ও পল্লীবিদ্যুতের মধ্যে একবারেই সমন্বয় নেই।এটি প্রশাসনকে দেখতে হবে’নইলে বার বার এসন ঘটনা ঘটতেই থাকবে। বাড়বে জনভোগান্তি। তবে এমন দাবি অনেকের।

নেসকোর নির্বাহী প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা বলেন, পল্লীবিদ্যুতের সঙ্গে ভুল-বোঝাবুঝির কারণে সমস্যা সৃষ্টি হয়েছিল। তা সমাধান করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

পঞ্চগড় পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিএম) মাজহারুল আলম বলেন, তাদের লাইনে কোনো সমস্যা ছিল না। অবরোধের পর নেসকোর পক্ষ থেকে সহায়তা চাওয়া হলে তাৎক্ষণিকভাবে জনবল দেওয়া হয়। তিনি দাবি করেন, সমস্যাটি মূলত নেসকোর পক্ষেই ছিল। আমাদের নয়। তাদের এমন বক্তব্য মানুষের কাছে গ্রহনযোগ্য হয়নি। বিক্ষুব্ধ জনগন এ বিষয়ে জেলা প্রশাসন সহ উর্ধ¦তন কর্তৃপক্ষের নিকট প্রতিকার চেয়েছেন।

আরো..