https://www.a1news24.com
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২২

পঞ্চগড়ে তথ্য অধিকার দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। এ উপলক্ষে সোমবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অব অপস) ফরহাদ হোসেন, জেলা জামায়াত ইসলামীর আমির ইকবাল হোসাইন ।

এসময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন তথ্য প্রবাহের যুগে সকলের জন্য সরকার তথ্য অধিকার আইনে সকলকে তথ্য প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন প্রতিটি অফিসে তথ্য কর্মকর্তা নিয়োগ করা রয়েছে। নিয়ম অনুসরন করে সকলে এই তথ্য নিতে পারবেন বা চাইতে পারবেন। তবে রাস্ট্রীয় স্বার্থ যেনো বিঘিœত না হয় সেদিকে সকলকে সজাগ থাকতে ।

এসময় অন্যান্য বক্তারা আদালতে রায় বা ডিগ্রি সংক্রান্ত নকল তুলতে গিয়ে হয়রানির কথা বলেন। এসময় বক্তারা বলেন এটি সংশ্লিস্টদের দেখা উচিত। এছাড়া সংবাদ সংক্রান্ত ক্ষেত্রে সাংবাদিকরা সহজে অনেক তথ্য পান না বলে সাংবাদিকরা বক্তব্যে এ কথা জানান। জাতীয় র্স্বাথে সংবাদকর্মীদের তথ্য প্রদানে সর্বাত্নক ভাবে অনুরোধ জানানো হয়।

এসময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন ,সাধারন সম্পাদক সরকার হায়দার, সিনিয়র সাংবাদিক মোঃ কামরুল ইসলাম কামু , সাংবাদিক লুৎফর রহমান ,জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সহ সরকারী আধা সরকারী ও সায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ অন্যান্যরা। স্বাগত বক্তব্য রাখে জেলা তথ্য অফিসার কবির উদ্দীন। এর আগে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়।

আরো..