Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
নৈতিক ও মূল্যবোধ শিক্ষার অভাবে দেশে অপরাধ প্রবণতা বেড়েই চলছে – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

নৈতিক ও মূল্যবোধ শিক্ষার অভাবে দেশে অপরাধ প্রবণতা বেড়েই চলছে

–মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত মাওলানা সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, নৈতিক ও মূল্যবোধ শিক্ষার অভাবে দেশে অপরাধ প্রবণতা বেড়েই চলছে। মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের মত অপরাধ প্রবণতায় জড়িয়ে পরছে। ভয়াবহ অপরাধ খুন, ধর্ষণ, নারী নির্যাতনের মত ঘটনা অহরহ হচ্ছে। অপরদিকে মাদকের টাকার জন্য বাবা-মাকে হত্যার মত ঘটনাও ঘটছে। এমতাবস্থায় নৈতিক ও ইসলামী শিক্ষাকে শিক্ষার সকলস্তরে বাধ্যতামূলক করতে হবে। সেইসাথে নৈতিক শিক্ষার জন্য ধর্মীয় নেতাদের সংস্পর্শ ও ধর্মীয় আলোচনার ব্যবস্থা করতে হবে। প্রাইমারী শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শলীয়াতুল্লাহর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, গোলামুর রহমান আজম, মো. আবদুর রহমান, গাজী নাজিমুদ্দিন প্রমুখ।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, রাষ্ট্র সংষ্কারে গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়িত হলে অনেকাংশে দুর্নীতি বন্ধ হবে, বিচার ব্যবস্থা ফিরে পাবে আপন অস্তিত্ব।

আরো..