https://www.a1news24.com
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২৬

নির্বাচনে কে অংশ নেবে আর কে নেবে না, তা আদালত ও ইসির বিষয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘স্থানীয় নির্বাচন নির্দলীয় হবে। নির্বাচন কে করবে না করবে এটা আদালত ও ইসির বিষয়।’

রোববার (১৯ জুলাই) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এসে এসব কথা বলেন তিনি। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘প্রতিবছরই দলীয় আয়-ব্যয়ের হিসাব দিতে হয় নির্বাচন কমিশনে। এবছরের দলীয় আয়-ব্যয়ের হিসাব দিতে প্রতিনিধি হিসেবে আসা। আমাদের আয় এবার ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ আর ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কি না সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি।’

স্থানীয় নির্বাচনে জামায়াতে ইসলামী আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ চেয়েছে, এক্ষেত্রে বিএনপি’র অবস্থান কী জানতে চাইলে তিনি বলেন, ‘এবারের নির্বাচন নির্দলীয়। নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়। অন্য রাজনৈতিক দল কী বললো সেটি আমাদের দেখার বিষয় নয়।’

আরো..