Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয় : স্বরাষ্ট্র উপদেষ্টা – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না।

তিনি আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ।‘মব জাস্টিস’ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার ‘মব জাস্টিস’ কমানোর চেষ্টা করছে ।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫ আগস্ট ঘিরে ফুল দেওয়ার বিষয়ে আমাদের নির্দেশনা ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

চাকরিবিধি অনুযায়ী কর্মস্থলে অনুপস্থিত থাকায় ১৮ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীতে কি এরকম আরও ব্যবস্থা নেবেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা চলমান প্রক্রিয়া। ৬০ কর্মদিবসের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকলে বরখাস্ত করে দেয়া হয়, এটা চলমান প্রক্রিয়া চলতেই থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ১৫ হাজার ৮৫১ জন পুলিশ সদস্য নিয়োগ দেয়া হয়েছে। বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসার ৫ হাজার ৫৫১ জন, কারা ১ হাজার ৫৫৮ জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৪ জন নিয়োগ দেয়া হয়েছে। এগুলো সব নতুন নিয়োগ। এসব পদের মধ্যে কিছু সৃজিত পদ এবং কিছু শূন্যপদ। পুলিশের এসব নিয়োগ সাব-ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত। এ ছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রেও কনস্টেবল পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে।

সভায় আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি, পুলিশ সংস্কার কমিশন, জুলাই শহীদদের হত্যাকাণ্ড বিষয়ে মামলা রেকর্ড, সারা দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, ছিনতাই-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থাসহ আইনশৃঙ্খলা বিষয়ক অন্যান্য বিষয়ে আলোচনা হয়।

আরো..