https://www.a1news24.com
২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩১

নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডসে বসবে তারার মেলা, থাকবে নতুন চমক

নিউইয়র্ক প্রতিনিধি: প্রতিবছরের ন্যায় এবারও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সর্ববৃহৎ বিনোদমূলক অনুষ্ঠান ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানটি সাধারণত গ্রীষ্মকালে হলেও এবারে দিনক্ষণে কিছুটা পরিবর্তন করে শীত মৌসুমে আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার (১৮ জানুয়ারি) ঢালিউড অ্যাওয়ার্ডসের আসর বসবে ফ্লাশিং মিডোস করোনা পার্কের কুইন্স থিয়েটারের মিলনায়তনে। অনুষ্ঠানে অংশ নিতে দেশ-বিদেশের শিল্পী ও কলা-কুশলিরা নিউ ইয়র্কে এসে যোগ দেবেন। শো টাইম মিউজিক আয়োজিত এবারের অনুষ্ঠানেও থাকবে নতুন চমক।

অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব, পলাশ, অভিনেত্রী সাফা কবির, সাবিলা নূর, স্পর্শিয়া, লামিয়া লাম, খল-অভিনেতা মিশা সওদাগর, অমিত হাসান, নায়ক ইমন, শবনম বুবলি, মৌসুমী, দিঘী, গায়ক সেলিম চৌধুরী, প্রতিক হাসান, বিন্দুকনা, লালন কন্যা লায়লা, প্রবাসি শিল্পী রানো নেওয়াজ, অংকন, জনপ্রিয় উপস্থাপিকা নীল হুরেরজান।

শো টাইম মিউজিকের সত্ত্বাধিকারী আলমগীর আলম খান বলেন, ঢালিউডের ২৪তম এ আসর হবে বিশাল আয়োজনে। বিনোদন জগতে এক নতুন বিস্ফোরণের মতো হবে বলে আশা করছেন তিনি। নিউইয়র্ক আসছেন ঢালিউডের অধিকাংশ জনপ্রিয় সুপার স্টার। দর্শকের কথা বিবেচনা করে এবারের ঢালিউড অ্যাওয়ার্ডস ফ্লাশিং মিডোস করোনা পার্কের কুইন্স থিয়েটারের মিলনায়তনে হবে বলে তিনি জানান।

আলমগীর আলম খান বলেন, বাংলাদেশ এবং বহির্বিশ্ব মিলিয়ে আনুমানিক ৩০ জন তারকা ২৪তম ঢালিউডে যোগ দেবেন। ঢালিউড অ্যাওয়ার্ডসের ২৪তম টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোম কেয়ার, রিভার্টেল, ওয়াশিংটন ইউনিভারসিটি সাইনস অ্যান্ড টেকনোলোজি ও আবাসন ব্যবসায়ী নুরুল আজিম।

এবারের টিকিটের মূল্য সাধারণ গ্যালারি ৫০ ডলার ও ১০০ ডলার। ভিআইপি ২০০ ডলার। সেখানে সহস্রাধিক দর্শকের জন্য থাকছে অনুষ্ঠানটি উপভোগ করার সুযোগ। দেশ থেকে বরেণ্য শিল্পীদের পাশাপাশি প্রবাসের জনপ্রিয় শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানান আলম।

আরো..